War_Horse
IMDb:7.2
Genre:War Drama
প্লট:
বিংশ শতাব্দীর শুরুর দিক। ইংল্যান্ডের এক গ্রামের এক কৃষক পরিবার। তাদের ঘরে গৃহকর্তা একটি ঘোড়া নিয়ে আসেন । এই ঘোড়াটির সাথে সখ্য হয়ে উঠে ঐ পরিবারের এক ছেলের। কিন্তু কিছুদিন পর গৃহকর্তা মানে সন্তানের পিতা সিদ্ধান্ত নিলেন ঘোড়াটিকে মেরে ফেলার কেননা ঘোড়াটি কাজের নয়।
কিন্তু তার সন্তান রাজি নন। অনেক কষ্ট করে ঘোড়াটিকে বাঁচালো আর ঘোড়াটিকে ট্রেনিং দিয়ে কৃষি কর্মে কার্যকর করে তোলল।
এদিকে শুরু হয়ে গেল বিশ্বযুদ্ধের দামামা। ঘোড়াটিকে ব্রিটিশ সৈনিকেরা নিয়ে গেল। ঘোড়া প্রেমিক ছেলেটি অনেক হাত জোর করল। কিন্তু পারল না ঠেকাতে।
যে ব্রিটিশ ক্যাপ্টেন ঘোড়া টিকে নিল কথা দিল ছেলেটিকে,যুদ্ধ শেষে ঘোড়াটি অক্ষত অবস্থায় ফেরত দিবে।কি হয়েছিল ঘোড়াটির। সে অনেক নাটকীয় কাহিনী যা জানতে মুভিটি দেখুন ।মুভিটি আপনাকে দিবে নির্মল বিনোদন। প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ইংল্যান্ডের সামাজিক চিত্র ফুটে উঠেছে মুভিটি।
ওল্ড ফেশন ক্লাসি একটা মুভি ❤❤
War_Horse
Reviewed by Shraban
on
November 19, 2019
Rating:
Reviewed by Shraban
on
November 19, 2019
Rating:


No comments